ঠোঁটে ঠোঁট রাখলেন রূপসা-সায়নদীপ, Rose Day-তে প্রেমের খামার জমল ক্ষীর

ঠোঁটে ঠোঁট রাখলেন রূপসা-সায়নদীপ, Rose Day-তে প্রেমের খামার জমল ক্ষীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – প্রেমের মরশুম শুরু হয়ে গেছে। আর ৭ ফেব্রুয়ারি এই মরশুমের প্রথম দিন, যা রোজ ডে হিসেবে পরিচিত। এইদিন নিজের প্রিয় মানুষকে গোলাপ দেওয়াই রেওয়াজ। বাজারে গোলাপের দাম যতই আকাশ ছোঁয়া হোক, আজকের দিনে সঙ্গীর হাতে অন্তত একটি গোলাপ থাকা বাধ্যতামূলক। আর সেই রীতি মেনে চললেন ছোটপর্দার পরিচিত মুখ রূপসা চট্টোপাধ্যায় ও তাঁর স্বামী সায়নদীপ। মা-বাবা হওয়ার পরও তাঁদের ভালোবাসায় কোনও খামতি নেই, তা আবারও প্রমাণ করলেন এই জুটি।
রূপসা চট্টোপাধ্যায় ছোটপর্দার পরিচিত অভিনেত্রী হলেও বড়পর্দাতেও তিনি ডেবিউ করেছেন। বর্তমানে কাজ থেকে কিছুটা বিশ্রাম নিয়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় ডেইলি ভ্লগের মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন। Rose Day-র দিন রূপসাকে বর সায়নদীপের সঙ্গে রোম্যান্টিক মুডে ধরা গেল। সোশ্যাল মিডিয়ায় তিনি তিনটি ছবি শেয়ার করেছেন। প্রথম ছবিতে তাঁর হাতে এক তোড়া লাল গোলাপ দেখা গেল। দ্বিতীয় ছবিতে বর সায়নদীপ রূপসার সঙ্গে আদুরে পোজে ধরা দিয়েছেন, যেখানে রূপসার ঠোঁটে ঠোঁট দিয়ে চুমু দিতে দেখা গেল। তৃতীয় ছবিতে তারা মিরর সেলফিতে ধরা দিয়েছেন।
এই পোস্ট করা ছবিগুলি দ্রুত নেটপাড়ায় ভাইরাল হয়ে যায়। রোম্যান্সের প্রশংসা করার পাশাপাশি কিছু ব্যবহারকারী ট্রোলও করেছেন, লিখেছেন—“কিছুই আর ব্যক্তিগত থাকে না।”
২০২৪ সালের অক্টোবরে বিয়ে করেছিলেন রূপসা চট্টোপাধ্যায় ও সায়নদীপ সরকার। তাদের প্রেমের গল্পও অনন্য—প্রথমে বন্ধুত্ব, পরে চুটিয়ে প্রেম এবং তারপর আইনি বিয়ে ও সামাজিক বিয়ে। বিয়ের কয়েক মাসের মধ্যেই রূপসা প্রেগন্যান্সির খবর সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন, যা নিয়ে তিনি একাধিক ট্রোলের মুখে পড়েন। অভিনয়ের ক্ষেত্রে খলচরিত্রেই বেশি দেখা গেছে রূপসাকে, তবে বর্তমানে ভ্লগিংয়ের মাধ্যমে নিজের দৈনন্দিন জীবনের গল্প ভক্তদের সঙ্গে শেয়ার করছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top