ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা জানাতে কেওড়াতলা মহাশ্মশানে উপস্থিত হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা জানাতে কেওড়াতলা মহাশ্মশানে উপস্থিত হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কোলকাতা,২৩ জুন:-▪ ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জিরকে শ্রদ্ধা জানাতে এ দিন সকালবেলা কেওড়াতলা মহাশ্মশানে উপস্থিত হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।তিনি শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করেন এবং তিনি জানিয়েছেন শ্যামাপ্রসাদ মুখার্জীকে নিয়ে না কোন বিতর্ক আছে, না তার কোনো মূর্তি নিয়ে বিতর্ক আছে।তবে তার অবদান কখনো অস্বীকার করা যায় না ।তিনি দেশের জন্য যা করেছেন তা অনবদ্য। সেইসঙ্গে তিনি জানিয়েছেন শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্বপ্ন ছিল কাশ্মীর থেকে 370 ধারা এবং 35A এ বিলুপ্ত করা হবে তা আজ সফল হয়েছে. তিনি অখণ্ড বাংলার স্বপ্ন দেখতেন তার পূরণ হয়েছে. পাশাপাশি তিনি জানিয়েছেন বিজেপির আইকন একমাত্র শ্যামাপ্রসাদ মুখার্জী নয় ।যারা দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন তারা সবাই বিজেপির কাছে আইকন। যারা ফটো নিয়ে রাজনীতি করেন তাদের দলে তিনি নেই বলেই বিরোধী পক্ষকে একহাত নিয়েছেন এদিন দিলীপ ঘোষ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top