ডাইনি অপবাদে দম্পতিকে পুড়িয়ে হত্যার অভিযোগ, অসমে গ্রেপ্তার several

ডাইনি অপবাদে দম্পতিকে পুড়িয়ে হত্যার অভিযোগ, অসমে গ্রেপ্তার several

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


উত্তরবঙ্গ – অসমের কার্বি জেলার হাওড়াঘাটের বেলোগুড়ি মুন্ডা গ্রামে মঙ্গলবার shocking একটি ঘটনা ঘটেছে। অভিযোগ, ডাইনি অপবাদে স্থানীয় গ্রামবাসীরা এক দম্পতির উপর চড়াও হয়ে প্রথমে তাঁদের ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় এবং পরে বাড়ি জ্বালিয়ে দেয়। নিহত দম্পতির নাম গার্দি বিরওয়া (৪৩) ও তাঁর স্ত্রী মীরা বিরওয়া (৩৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আচমকাই গ্রামবাসীরা দম্পতির বাড়িতে ঢুকে তাঁদের উপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর দম্পতির বাড়িই জ্বালিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
অসম পুলিশ জানায়, হামলাকারী গ্রামবাসীদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এক পুলিশ আধিকারিক সংবাদ সংস্থা পিটিআই-কে বলেছেন, “যে এলাকায় এই ঘটনা ঘটেছে, সেই এলাকায় মানুষেরা ভীষণ কুংস্কারাচ্ছন্ন। তদন্ত চলছে এবং গ্রেপ্তার করা হয়েছে কয়েকজনকে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top