
নিজস্ব সংবাদদাতা,পূর্ব বর্ধমান,৫ই সেপ্টেম্বর :ঠাকুরের জন্য পূজোর ফুল তুলতে গিয়ে ডাউন হাওড়া কাটোয়া লোকাল ট্রেনের ধাক্কায় মৃত্যু হল, রাধেশাম দেবনাথ(৫৬)নামে এক হকারের। তার বাড়ি নাদনঘাট থানার ভান্ডারটিকুরির বরিশাল পাড়ায়। পরিবার সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সকালে রোজকার মতো পূজোর ফুল তুলতে বাড়ির কাছেই রেল লাইনের ধারে যান তিনি। সেখানে কিছু ফুল ও তোলেন। হটাৎই ডাউন হাওড়া কাটোয়া লোকাল ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হয়ে লাইনের পাশে ছিটকে পরেন। পরে স্থানীয়রা দেখতে ঘটনাস্থলে ছুটে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নবদ্বীপ জেলা হাসপাতালের নিয়ে গেলে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে হাসপাতালে আসে নবদ্বীপ থানার পুলিশ। পরে ওই বৃদ্ধের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য, শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় পুলিশ।


















