ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুই দুষ্কৃতীকে গ্রেফতার করলো পুলিশ

ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুই দুষ্কৃতীকে গ্রেফতার করলো পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,২১ শে অক্টোবর : ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল গোবরডাঙা থানার পুলিশ । পুলিশ জানিয়েছে ধৃতদের নাম বিপ্লব মিস্ত্রি ওরফে বিষু, বাড়ি গোবরডাঙ্গা কুমারপল্লী এলাকায় ও শুভেন্দু দাস , বাড়ি গোবরডাঙ্গা ঘটকপাড়া এলাকায় । জানা গিয়েছে রবিবার গভীর রাতে গোবরডাঙ্গা হাসপাতালের পেছনে তারা জড়ো হয়েছে বলে পুলিশের কাছে খবর আসে । এরপর অভিযান চালিয়ে এই দুই দুষ্কৃতীকে ধরে ফেলে । বিপ্লবের কাছ থেকে একটি গুলিভর্তি পাইপগান উদ্ধার হয়েছে , অন্যদিকে শুভেন্দুর কাছ থেকে একটি রড উদ্ধার হয়েছে ।পুলিশের তরফে ধৃতদের সোমবার তোলা হয়েছে বারাসত আদালতে ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top