নিজস্ব সংবাদদাতা ১৮জানুয়ারি ২০২১ শিলিগুড়ি: শিলিগুড়ির পানিট্যাঙ্কি মোড়ের দুটি রাষ্ট্রায়ত্ব ব্যাংকে দুঃসাহসিকভাবে ডাকাতির চেষ্টা দুষ্কৃতিদের । যদিও কোন ব্যাংক থেকেই কিছু নিয়ে যেতে পারেনি ডাকাতদল।
খবর পেয়ে ঘটনাস্থলে শিলিগুড়ি থানা এবং খালপাড়া ফাঁড়ির পুলিশ পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে দুষ্কৃতিরা প্রথমে ব্যাঙ্কদুটির সাটারের তালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। একটি ব্যাঙ্কের সাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ইলেক্ট্রিক বোর্ড খুলে ফেলে ও সিসিক্যামেরার মুখ ঘুরিয়ে দিয়ে ডাকাতির চেষ্টা চালায়। যদিও পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে দুষ্কৃতিদের ডাকাতির চেষ্টা সফল হয়নি।
আরও পড়ুন…বাঁধা না দেওয়া আর না ডাকার অনেক তফাৎ আছে’, মন্তব্যে শতাব্দী রায়


















