ডাকাতির ছক বানচাল করলো নারায়নপুর থানার পুলিশ

ডাকাতির ছক বানচাল করলো নারায়নপুর থানার পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১২জানুয়ারি ২০২১ কোলকাতা বাগুইআটি: বড়োসড়ো ডাকাতির ছক বানচাল করলো নারায়ণপুর থানার পুলিশ। উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ বেশকিছু ধারালো অস্ত্র।

গ্রেফতার ৫। আজ তাদের ব্যারাকপুর আদালতে পেশ করা হবে।গতকাল রাতে নারায়ণ পুর থানার টহলদারি পুলিশ রাজারহাট ডিরোজিও কলেজের পাশে বেশ কয়েকজন সন্দেহভাজন যুবককে ঘোরাফেরা করতে দেখে। পুলিশের সন্দেহ হলে ধাওয়া করে বেশ কয়েকজন পালিয়ে যায় পাঁচজনকে গ্রেপ্তার করে। এদের কাছ থেকে উদ্ধার হয় বেশকিছু ধারালো অস্ত্র রড আগ্নেয়াস্ত্র কার্তুজ এবং একটি গাড়ি। জিজ্ঞাসাবাদ করে জানতে পারে পুলিশ এরা সকলেই বেলঘড়িয়া এবং বরাহনগর এলাকার বাসিন্দা ডাকাতি করার ছক করেছিল। এদেরকে আজ ব্যারাকপুর আদালতে পেশ করা হবে এদের বিরুদ্ধে ডাকাতি অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন…স্বামী বিবেকানন্দের জন্ম বার্ষিকী উপলক্ষে নারায়ণপুর হাসপাতালের পাশে ‘আশ্রয়’

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top