
নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা, ১লা অক্টোবর : ডাকাতির ছক কষে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল কয়েকজন দুষ্কৃতী। তবে তা স্থানীয়রা বুঝতে পারে। তাঁদের হাতে নাতে ধরতে পিছনে ধাওয়া করে স্থানীয় বাসিন্দারা। দুষ্কৃতীরা পালাতে গিয়ে একটি বাইক থেকে পড়ে যায়। এবং স্থানীয় বাসিন্দারা তাদের ধরে ফেলে, পরে তাদের পুলিশের হাতে তুলে দেন। ঘটনাটি ঘটেছে বকুলতলা থানার মনিরতট এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে এলাকায় জড়ো হয়। স্থানীয়রা বুঝতে পেরে তাদেরকে ধাওয়া করে। পালানোর চেষ্টা করেও বাইক থেকে পড়ে যায় ওই দুষ্কৃতীরা। এমনকি ওই দুষ্কৃতীরা বাঁচার জন্য এক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ তোলে স্থানীয়রা। পরে পুলিশ এসে তাদের গ্রেফতার করে। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের নাম, সাবির আলী মোল্লা, ছাপু মোল্লা ও রাকেশ সর্দার। দলের বাকিদের খোঁজে আপাতত তল্লাশি চালাচ্ছে পুলিশ।


















