
নিজস্ব সংবাদদাতা,মালদা, ২০ শে জুন :ডাকাত দলের হাতে ছুরিকাহত দম্পতি। নগদ টাকা ও সোনার গহনা নিয়ে চম্পট ডাকাত দলের। আহত দম্পতি আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার গাজোল থানার বৈরগাছি অঞ্চলের দেওয়ানী গ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে ওই দম্পতির নাম এজাজুল হক (৩৫)ও স্ত্রী রেনুকা বিবি। এজাজুল পেশায় শ্রমিক সরবরাহকারী। তারা জানায় এদিন গভীর রাতে একদল ডাকাত দরজায় ধাক্কা দেয়। ঘর খুলতেই ঘরে ঢুকে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ধরে। এরপর তাদেরকে প্রাণনাশের হুমকি দেয় ও ঘরে লুটপাট চালায়। সেই সময় চিৎকার করতে গেলে এজাজুল হককে গলায় ও হাতে আঘাত করে সঙ্গে থাকা স্ত্রী তাকে বাঁচাতে গেলে তাকেও মারধর করে বলে অভিযোগ। দেড় লক্ষ টাকার নগদ ও বেশকিছু সোনার অলংকার নিয়ে চম্পট দেয় ওই ডাকাতদল। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দম্পতিদের উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রেনুকা বিবিকে ছেড়ে দেওয়া হলেও এজাজুলের অবস্থা আশঙ্কাজনক থাকায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছে। ঘটনা তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।



















