
নিজস্ব সংবাদাতা,মুর্শিদাবাদ,৩১ শে জানুয়ারি : ডাম্পারের ধাক্কায় মৃত্যু এক বাইক আরোহীর। মৃতের নাম ষষ্ঠীপদ ঢাকি(৬০)। ঘটনাটি ঘটেছে আজ সকাল দশটা নাগাদ মুর্শিদাবাদের খড়গ্ৰামে পলসন্ডা মুরিচা রোডে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়গ্ৰাম থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে মর্গে পাঠায়। জানা যায় আজ সকাল ষষ্ঠীপদ দাস বাইকে চেপে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল সেই সময় একটি ডাম্মার এসে পিছন থেকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। ঘাতক ডাম্পার টি আটক করে পুলিশ। চালক পলাতক।



















