
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান ,২১ শে অক্টোবর : স্কুল থেকে ফেরার পথে মায়াবাজারে ডাম্পারের সাথে বাইকের মুখোমুখি ধাক্কা। গুরুতর আহত বাবা ও মেয়ে। আশঙ্কাজনক অবস্থায় হেলথ ওয়ার্ল্ড হসপিটাল আনা হয়। । ঘটনাস্থলে ডিটিপিএস ফাড়ির পুলিশ । দুপুর দুটো নাগাদ স্থানীয় একটি ইংলিশ মিডিয়ামের ছাত্রী দীপশিখা কে নিয়ে তাঁর বাবা উজ্জ্বল পণ্ডিত বাড়ি ফেরার সময় মায়াবাজার দুর্ঘটনাটি ঘটে l মুখোমুখি একটি ডাম্পারের সঙ্গে বাইকটির সংঘর্ষের পর ডাম্পারটি ওই ব্যক্তির পায়ের ওপর চেপে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে l ড্রাইভার পালিয়ে যাওয়ার চেষ্টা করে হতচকিত জনতা কিছু বোঝার আগেই ১২ বছরের মেয়েটিকে কোনও ভাবে উদ্ধার করা গেলেও দীর্ঘক্ষণ ডাম্পারের চাকা উজ্জ্বলবাবুর পায়ের উপরে চেপে বসে থাকে পরে পলাতক ড্রাইভারকে ধরা হয় l স্থানীয় জনতা বেঁধে রাখে তাকে l অন্য এক ড্রাইভার দিয়ে ডাম্পারটি নামিয়ে উজ্জ্বল বাবুকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়l উজ্জ্বল বাবুর কন্যার চোট লেগেছে হাঁটুতে চিকিত্সা চলছে l


















