
নিজস্ব সংবাদদাতা,আসানসোল ,২৭ই জুন: অস্ত্রোপচারে অনন্য নজির অাসানসোল জেলা হাসপাতালের ৷ বুধবার আসানসোল জেলা হাসপাতালের সিনিয়র গাইনোকোলোজিস্ট চিকিৎসক তপন ব্যানার্জীর নেতৃত্বে বছর ৪০ এর এক মহিলা রোগীর ডিম্বাশয় থেকে সফল অস্ত্রোপচারের মাধ্যমে ৮ কেজিরও বেশি ওজনের টিউমার বাদ দেওয়া হয় ৷ হাসপাতাল সূত্রে জানা গেছে , মুক্তা মণ্ডল নামের ওই মহিলা পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের মিহিজামের বাসিন্দা ৷ বিগত কয়েক বছর ধরেই ডিম্বাশয়ে টিউমারে আক্রান্ত ৷ গত দুমাস আগে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসক তপন ব্যানার্জীর তত্বাবধানে চিকিৎসা শুরু করা হলে , বুধবার ওই রোগীর অস্ত্রোপচার করা হয় ৷ তবে ডিম্বাশয় ও ইউটেরাস জড়িয়ে এত বড় মাপের টিউমার থাকায় , অস্ত্রোপচারে ডিম্বাশয় ও ইউটেরাসকেও বাদ দিতে হয় ৷ যদিও প্রায় তিন ঘন্টার অস্ত্রোপচার শেষে রোগী সুস্থ আছে বলে জানা গেছে*


















