ডিসেম্বরেই বিয়ে করছেন বরুণ–‌নাতাশা

ডিসেম্বরেই বিয়ে করছেন বরুণ–‌নাতাশা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বরুণ–নাতাশার সম্পর্ক নিয়ে আনেকদিন ধরেই জল্পনা চলছে বলিউডে। বরুণের ছবি একের পর এক সাফল্য পাওয়ার পর থেকেই নাতাশার সঙ্গে বরুণের ঘনিষ্ঠতা ক্রমশ প্রকাশ্যে আসতে শুরু করে।  প্রায়ই বরুণের সঙ্গে পার্টিতে দেখতে পাওয়া যায় যাচ্ছিল নাতাশাকে। তারপরেই গুঞ্জন শুরু হয় বরুণ নাতাশার বিয়ে নিয়ে। শোনা যাচ্ছে ডিসেম্বরেই চার হাত এক হতে চলেছে। তবে বিয়ে মুম্বইয়ে হবে না।
ডেস্টিনেশন ওয়েডিং হবে গোয়ার সমুদ্র সৈকতে। পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরাই আমন্ত্রিত থাকবেন সেই বিয়ের অনুষ্ঠানে। তারপরে মুম্বইয়ে বড় করে হবে রিসেপশন পার্টি। সেখানে আমন্ত্রিত থাকবেন ফিল্ম জগতের তারকারা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top