ডুরান্ড ফাইনালে কলকাতা ডার্বি, যুবভারতীতে হাইভোল্টেজ ম্যাচে থাকছেন শুভেন্দু-রাজনাথ

ডুরান্ড ফাইনালে কলকাতা ডার্বি, যুবভারতীতে হাইভোল্টেজ ম্যাচে থাকছেন শুভেন্দু-রাজনাথ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের ফাইনাল, তার উপর কলকাতা ডার্বি। ফলে রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে যে হাইভোল্টেজ ম্যাচ হতে চলেছে, তা বলাই বাহুল্য। আর সেই ম্যাচের জৌলুস আরও বাড়াতে গ্যালারিতে উপস্থিত থাকবেন একাধিক হাই প্রোফাইল ভিভিআইপি। সব ঠিক থাকলে ফাইনাল ম্যাচ দেখতে যুবভারতীতে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। জানা গিয়েছে, বিকেল পাঁচটা নাগাদ যুবভারতীতে পৌঁছনোর কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অবশ্য আরও কিছুটা পরে মাঠে পৌঁছবেন বলে সূত্রের খবর। তাঁদের পাশাপাশি একাধিক হাই প্রোফাইল মন্ত্রী এবং সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকদেরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। ফলে ডুরান্ড কাপের ফাইনাল ঘিরে ইতিমধ্যেই যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হয়েছে প্রস্তুতি। কলকাতা ডার্বির উত্তেজনার সঙ্গে ভিভিআইপি উপস্থিতি মিলিয়ে রবিবারের ম্যাচ ঘিরে শহরে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। রাজ্যে পালাবদলের পর কলকাতায় ইতিমধ্যেই একটি ডার্বি অনুষ্ঠিত হয়েছে। সেই ম্যাচেও উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। এবার ডুরান্ড কাপের ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বী কলকাতার দল মুখোমুখি হওয়ায় ম্যাচের উত্তেজনা আরও কয়েকগুণ বাড়বে বলেই মনে করা হচ্ছে। ফুটবলপ্রেমীদের নজর এখন রবিবারের যুবভারতীর দিকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top