ডেঙ্গু নিয়ে আরও সচেতনতা বৃদ্ধির কথা বললেন আরাবুল ইসলাম

ডেঙ্গু নিয়ে আরও সচেতনতা বৃদ্ধির কথা বললেন আরাবুল ইসলাম

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ২৪পরগণা, ১৪ নভেম্বর, ডেঙ্গু আক্রান্তদের পাশে দাঁড়ালেন আরাবুল ইসলাম, বৃহস্পতিবার সকালে এলাকায় এলাকায় গিয়ে সাধারণ মানুষ কে সচেতন করলেন তিনি।
স্বাস্থ্য দপ্তর এর রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ 24 পরগনা ভাঙ্গড় বিধানসভা এলাকাতেই মূলত সবথেকে বেশি মানুষ আক্রান্ত হয়েছে ডেঙ্গুতে। আর সেই রিপোর্ট সামনে আসতেই তৎপর হয়েছে ভাঙ্গড় ব্লক প্রশাসন। এদিন ভাঙ্গড়ের চণ্ডীহাটে আক্রান্তদের বাড়িতে গিয়ে সচেতন এবং তাদের পরিচর্যা বিষয়ক সচেতন করলেন তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলাম। আরাবুল ইসলামের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রদীপ মণ্ডল, মমিনুল ইসলাম, হাকীমুল ইসলামরা। জনপ্রতিনিধিদের কাছে পেয়ে খুশি এলাকার সাধারণ মানুষ। উল্লেখ্য সবথেকে বেশি আক্রান্তদের খবর পাওয়া যাচ্ছিল চণ্ডীহাট এলাকায়। এবার সেই এলাকাতেই ফগিং মেশিন, স্প্রে করে মশা নিধন করা হল ব্লক প্রশাসনের পক্ষ থেকে। নেতৃত্বে ছিলেন ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলাম।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top