নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ৩০ ডিসেম্বর, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের কালুয়া বৃন্দাবন এলাকায় জঙ্গলের ঝোঁপে এক নাবালিকাকে গন ধর্ষনের ঘটনায় গ্রেফতার হোলো ৫ যুবক।ঘটনার ঘটেছে রবিবার দুপুর ২ টা নাগাদ।
জানা গিয়েছে, ওই নাবালিকা পিংলার সাহড়দা এলাকায় এক আত্মীয় বাড়ী থেকে ফিরছিল। সেই সময় বাড়ীর কাছাকাছি সঞ্জু নাগ ও শুভদীপ নুবিয়ান ওই মেয়েটিকে জোর পূর্বক সঙ্গে যেতে বলে, কিন্তু তাতে রাজী না হওয়ায় তাকে জঙ্গলের ঝোঁপে নিয়ে যায়, সেখানে আরো সায়ন খাঁড়া,বিশ্বজিৎ খাঁড়া নামে আরো তিনজন আগে থেকেই উপস্থিত ছিল। সেখানে সবাই মদ্যপ অবস্থায় ছিল। এবং সেখানেই সঞ্জু ও তার সাথীরা নাবালিকাটিকে ধর্ষন করে। ধর্ষন করার পর অজ্ঞান হয়ে পড়ে ওই নাবালিকা। পরে মুখে জল দিয়ে জ্ঞান ফেরায় নাবালিকাকে তার বাড়ীর কাছে পৌঁছে দিয়ে চম্পট দেয় পাঁচ জন যুবক। পরে বাড়ীতে গিয়ে আবার অসুস্থ হয়ে পড়াতেই ডেবরা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। এবং পরে তাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।
ডেবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই নাবালিকার বাবা তপন ফৌজদার। এবং অভিযোগের ভিত্তিতেই ৫ জনকে গ্রেফতার করে ডেবরা থানার পুলিশ। ধৃতদের সোমবার মেদিনীপুর আদালতে তোলা হবে এমনটাই পুলিশ সুত্রে খবর।



















