সোমবার বিমানবন্দরে এক আধিকারিক জানিয়েছেন, বন্দে ভারত মিশনে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে ঢাকা থেকে ১৬৯ জন ভারতীয় নাগরিক কলকাতায় ফিরছেন। ভারতের বহু নাগরিক আটকে রয়েছেন বাংলাদেশের বিভিন্ন জেলায়। যাদের অধিকাংশ এই রাজ্যর বাসিন্দা। পাশাপাশি কলকাতা থেকে ঢাকা ফিরছেন তাদের মধ্যে রয়েছেন ৭৩ জন ছাত্র,১৬ জন প্রবীণ নাগরিক, ৪৫ জন পর্যটক এবং ১৬ জন রোগী। যাদের মধ্যে অন্তঃসত্ত্বা মহিলার রয়েছেন। ঢাকায় ভারতীয় হাই কমিশনের মুখপাত্র জানিয়েছেন, শুধু ঢাকা নয়। বাংলাদেশের ১৮ টি জেলা থেকে ১৬৯ জন কে প্রথম ধাপে কলকাতায় পাঠানো হচ্ছে।



















