তরুণী ছবি এডিট করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার জের । গ্রেফতার এক যুবক।

তরুণী ছবি এডিট করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার জের । গ্রেফতার এক যুবক।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা,৭ ই মার্চ: তরুণী ছবি এডিট করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার জের । গ্রেফতার এক যুবক। গ্রেফতার করল সাইবার ক্রাইম থানার পুলিশ । গতকাল বর্ধমান থেকে ওই যুবককে আটক করা হয়। রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ । অভিযোগ ২০১৭ সালে লেকটাউন থানার বাসিন্দা ওই তরুনীর সঙ্গে আলাপ হয় বর্ধমানের বাসিন্দা শশী কুমার পান্ডের। তারপরে ওই তরুনীর ফেসবুক প্রোফাইলে গিয়ে তার সঙ্গে বন্ধুত্ব হয়। বন্ধুত্ব গাঢ় হলে ওই তরুণীর ছবি নিয়ে সেগুলি এডিট করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। তরুণী জানতে পারলে ওই যুবককে ফেসবুকে ব্লক করে দেয়। এরপরেও শশী পান্ডে আরেকটি প্রোফাইল থেকে ওই তরুণীকে নানান রকম কুমন্তব্য করে এবং তার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করার জন্য চাপ দেয়। তরুণী বাধ্য হয়ে পুলিশে অভিযোগ জানায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ এবং গ্রেপ্তার করা হয় ।আজ বিধান নগর আদালতে পুলিশ অভিযুক্ত যুবক কে তাদের হেফাজত চাইবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top