
নিজস্ব সংবাদদাতা,বারুইপুর,১৩ই জুলাই :এক তান্ত্রিকের ঘর থেকে রক্তাক্ত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার বেলগাছি রামকৃষ্ণ পল্লীতে। ওই গ্রামেরই বাসিন্দা সত্য রঞ্জন হাওলাদার এলাকায় তন্ত্র সাধনা করে বলে জানা গেছে। আজ পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তারই ঘরের মধ্য থেকে রক্তাক্ত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। মৃত ব্যক্তির মাথার পিছনে আঘাতের চিহ্ন আছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান তাকে খুন করা হয়েছে। পুলিশ আসার আগেই পালিয়ে যায় ওই তান্ত্রিক। মৃত ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। কে বা কারা তাকে খুন করল এবং তার মৃতদেহ ওই তান্ত্রিক এর ঘরে কিভাবে এলো সে ব্যাপারে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ ।



















