
নিজস্ব সংবাদদাতা,বীরভূম, ২৩শে জানুয়ারি : বীরভূমের তারাপীঠে পূজা দিলেন বিজেপি নেতা মুকুল রায়। পূজো দিয়ে মুকুল রায় বললেন যে, “যারা বলছে NRC হবে, বহিরাগতদের বের করে দেওয়া হবে, ভুল বলছেন।”
উল্লেখ্য, আজ তারাপীঠ মন্দিরে পূজো দিয়ে সিউড়িতে থানায় একটি মামলায় হাজিরা দেবেন মুকুল রায়। আর সকালে পূজো দিয়ে তিনি বললেন, “আমার বিরুদ্ধে ৪২ টা মামলা দিয়েছে মমতা ব্যানার্জী। আমার ভগবানের উপর আস্থা আছে, বিচার ব্যাবস্থার উপর আস্থা আছে।” আর এছাড়াও, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্পষ্ট বলেন যে, “NRC হচ্ছে না, যা হচ্ছে তাতে কাউকে বের করা হবে না, উল্টে আরও বেশকিছু মানুষকে নাগরিকত্ব দেওয়া হবে। অতএব এটা একটা ভ্রান্ত প্রচার। যারা করছেন অন্যায় করছেন। ভারতবর্ষের মানুষের সাথে তঞ্চকতা করছেন।”
এছাড়াও তিনি বলেন, “এনআরসি হবে এই কথা অমিত শাহ কোথাও বলছেন না। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় এখনো এনআরসি নিয়ে আলোচনা হয়নি। স্বাভাবিকভাবেই যেটা হয়েছে সেটা হল কেন্দ্রীয় নাগরিকত্ব আইন। এই আইনের ফলে ভারতের একজনেরও নাগরিকত্ব যাবে না।”
অন্যদিকে, সাংবাদিকরা যখন তাঁকে প্রশ্ন করেন দিলিপ ঘোষ বলছেন NRC হবে, বহিরাগতদের বের করে দেওয়া হবে? তখন মুকুল রায় বলেন, “আমি কারোর সম্পর্কে কিছু বলবো না, কিন্তু যারা বলছেন এই কথা ভুল বলছেন।”



















