তিন ঘন্টা ম্যারাথন জেরার মুখোমুখি অভিষেক শ্যালিকা 

তিন ঘন্টা ম্যারাথন জেরার মুখোমুখি অভিষেক শ্যালিকা 

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ফেব্রুয়ারি ২০২১কয়লাকাণ্ডে রবিবারই রুজিরা বন্দ্যোপাধ্যায় নারুলা ও মেনকা গম্ভীরকে নোটিস পাঠায় সিবিআই। দু’জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনে নজর তদন্তকারীদের।

তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিবিআই করলেও কেন্দ্রীয় এই গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, তদন্তে সহযোগিতা করেছেন মেনকা। এই জিজ্ঞাসাবাদ-পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, মঙ্গলবারই সিবিআইয়ের মুখোমুখি হবেন অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় নারুলা।দুই বোনের বয়ানে কতটা সঙ্গতি রয়েছে তার দিকেই চেয়ে রয়েছেন জনসাধারণ। সিবিআই সূত্রে খবর, মেনকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে মূলত এদিন জানতে চান তদন্তকারীরা। তদন্তকারীরা জানতে পেরেছেন, বিভিন্ন সময় রুজিরার অ্যাকাউন্ট থেকে মেনকার অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে। আজ দুপুর ১২টা নাগাদ মেনকার আবাসনে সিবিআইয়ের দল পৌঁছানোর পর প্রায় তিন ঘন্টা চলে ম্যারাথন জেরা। এখন জেরায় চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে নাকি দুজনের জিজ্ঞাসাবাদে সংগতি থাকছে সেটাই দেখার।

আরও পড়ুন…সাত বছর বয়সী নাবালিকাকে শ্লীলতাহানীর অভিযোগে গ্রেপ্তার আবাসনের সুইপার

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top