নয়াদিল্লি : তিন তালাক, ৩৭০ ধারার পর এবার কি ধর্মান্তকরণ বিরোধী বিল? গেরুয়া শিবিরের অন্দরে কান পাতলে এখন সেই জল্পনাই শোনা যাচ্ছে। সরকারি সূত্রে যা খবর, সেই অনুযায়ী এবার ধর্মান্তকরণ রুখতে বিল আনতে চলেছে মোদি সরকার।

সেইমতো প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে সরকারের অন্দরে। মূলত জোর করে হিন্দুদের ধর্মান্তকরণ এবং ‘লাভ জিহাদ’ রুখতে এই বিল আনা হতে পারে বলে সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর।



















