
নিজস্ব সংবাদদাতা,সুতি ,১৫ই জুন : মুর্শিদাবাদ সুতি থানা আইরন হল্ট সংলগ্ন এলাকায় তিস্তা তোর্সা এক্সপ্রেসে মাঝ বয়সী এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে রাত্রিবেলায়। রেল পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে জঙ্গিপুর মহাকুমা হাসপাতাল মর্গে পাঠায়। তার নাম পরিচয় জানা যায়নি তবে আত্মহত্যা না ট্রেনের ধাক্কা মৃত্যু হয়েছে ওই ব্যক্তির খতিয়ে দেখছে রেল পুলিশ



















