তৃণমূলকে অভিযুক্ত করে গাওয়া গান বাজানোর প্রশ্নে কি উত্তর দিলেন বাবুল ?

তৃণমূলকে অভিযুক্ত করে গাওয়া গান বাজানোর প্রশ্নে কি উত্তর দিলেন বাবুল ?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,আসানসোল,৭ই এপ্রিল : বিজেপির প্রচারে বাবুলের গাওয়া বিতর্কিত থিম সঙ ব্যবহারে নির্বাচন কমিশন নিষেধাজ্ঞা জারি করার পরেও বাবুলের প্রচারে তৃণমূলকে অভিযুক্ত করে গাওয়া গান বাজানোর প্রশ্ন করা হলে আসানসোলের বিদায়ী সাংসদ বলেন , নির্বাচন কমিশনের এমন কোনো নির্দেশ এখনো তার কাছে এসে পৌঁছায়নি ৷ তাছাড়া দলের নির্দেশেই তিনি এই গান বাজিয়ে যাচ্ছেন ৷ তবে ২০১৪ সালে নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছেন সেই অনুসারে গান বাজানোর ক্ষেত্রে কোনো আপত্তি নেই ৷ এরপরেও যদি নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিয়ে থাকে , সে বিষয়ে দলের লিগ্যাল সেল ব্যবস্থা নেবে ৷ অন্যদিকে বিজেপির বিরুদ্ধে বারবার প্ররোচনা মূলক ভাষণ দিয়ে মানুষকে উত্তেজিত করতে চাইছেন বলে অভিযোগ তোলেন বাবুল ৷ একই সাথে বলেন , নির্বাচনকে ঘিরে যদি কোনো অশান্তির পরিবেশ তৈরী হয় তার জন্যে দায়ি থাকবেন আসানসোলের মহানাগরিক জিতেন্দ্র তিওয়ারি ৷ বিজেপির পক্ষ থেকে মেয়রের প্ররোচনা মূলক ভাষণের ভিডিও ফুটেজ নিয়ে কমিশনের কাছে অভিযোগ জানানো হচ্ছে ৷

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top