তৃণমূলের ইস্তেহারে প্রশাসনিক পুনর্গঠন: নতুন ৭ জেলা ও পুরসভা সম্প্রসারণ

তৃণমূলের ইস্তেহারে প্রশাসনিক পুনর্গঠন: নতুন ৭ জেলা ও পুরসভা সম্প্রসারণ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য় – বিধানসভা ভোটের আগে প্রশাসনিক স্তরে বড়সড় বদলের ইঙ্গিত দিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রকাশিত ইস্তেহারে রাজ্যে আরও ৭টি নতুন জেলা গঠনের প্রতিশ্রুতি দিয়ে শাসক দল স্পষ্ট বার্তা দিয়েছে—সরকারি পরিষেবা আরও মানুষের কাছে পৌঁছে দিতে কাঠামোগত পরিবর্তনের পথে হাঁটতে চায় তারা।
শাসক দলের দাবি, বর্তমান জেলা প্রশাসনের উপর চাপ কমানো এবং পরিষেবাকে আরও দ্রুত ও কার্যকর করতে এই উদ্যোগ নেওয়া হবে। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে প্রশাসনিক কাঠামোকে নতুন করে সাজানোই এই পরিকল্পনার মূল লক্ষ্য।
ইস্তেহারে উল্লেখিত সাতটি নতুন জেলা হল—কান্দি, বহরমপুর, বিষ্ণুপুর, সুন্দরবন, রানাঘাট, ইছামতী এবং বসিরহাট। নতুন জেলা গঠিত হলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ আরও জোরদার হবে বলে রাজনৈতিক মহল মনে করছে। বর্তমানে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা ২৩। নতুন জেলা গঠিত হলে মোট সংখ্যা বেড়ে দাঁড়াবে ৩০। তবে এই প্রক্রিয়া বাস্তবায়নের জন্য প্রয়োজন প্রশাসনিক পুনর্বিন্যাস, পরিকাঠামো গঠন এবং কেন্দ্রীয় অনুমোদনের মতো একাধিক ধাপ।
এছাড়াও, ইস্তেহারে পুরসভার সংখ্যা বৃদ্ধির কথাও উল্লেখ করা হয়েছে। জনসংখ্যা বৃদ্ধির কারণে অনেক পুরসভায় পরিষেবা দিতে চাপ বাড়ছে। এই সমস্যার সমাধানে জনসংখ্যা ও প্রশাসনিক সক্ষমতার ভিত্তিতে নতুন করে পুর এলাকা পুনর্গঠনের পরিকল্পনা রয়েছে।
সব মিলিয়ে, তৃণমূলের এই ঘোষণায় স্পষ্ট—২০২৬-এর ভোটে শুধু জনমুখী প্রকল্প নয়, প্রশাসনিক পুনর্গঠনকেও বড় ইস্যু হিসেবে তুলে ধরতে চাইছে শাসক দল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top