
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১০ এপ্রিল, শুক্রবার সকাল আটটা নাগাদ তৃণমূলের উপপ্রধানকে গুলি করে খুনের চেষ্টা করে দুই দুষ্কৃতী।সেই মুহূর্তেই দুষ্কৃতীদের ধরে ফেলে গ্রামবাসীরা, চলে গণধোলাই।বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের ভেটকিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে।জানা যায়, এদিন সকালবেলা আজ সান্ডেল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান (জয়নাল আবেদীন গাজী) বাড়ি থেকে ত্রাণ বন্টন করার জন্য গ্রামের উদ্দেশ্যে বেরোন। সেই সময় মোটরসাইকেলে করে দুই সশস্ত্র দুষ্কৃতী তার ওপর হামলা চালাতে গেলে হাতেনাতে ধরা পড়ে যায়।

স্থানীয় গ্রামবাসীরা হাতেনাতে ধরে ফেলে তাদের বেধড়ক মারধর করে সাথে মোটরসাইকেল ভাঙচুর করে।হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে আসলে তাদের পুলিশের হাতে তুলে দেয়া হয়। জানা যায়, গত ২০১৮ সালে ১৯শে জুন বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের আগে এই উপপ্রধানকে রাতের অন্ধকারে ঘরের মধ্যে খুনের চেষ্টা করা হয়। তাকে না পেয়ে তার মাকে গুলি করে, এই ঘটনার জেরে উত্তেজনা সৃষ্টি হয়েছিল।সবমিলিয়ে আজকের এই ঘটনার সঙ্গে পঞ্চায়েত ভোটের আগে দুষ্কৃতীদের কোন যোগসূত্র আছে কিনা পুলিশ তদন্ত শুরু করেছে।ধৃত দুষ্কৃতীরা আশরাফ গাজী ও নুরুল ইসলাম সরদার পাশের গ্রাম বাঁকড়ায় বাড়ি, কেন এইভাবে প্রকাশ্য দিবালোকে উপপ্রধান জয়নাল আবেদীন-এর উপর হামলা করার চেষ্টা করে তা তদন্ত শুরু করেছে পুলিশ। এর পেছনে রাজনৈতিক কারণ বা পুরনো শত্রুতার জের নাকি ক্ষমতা দখলের জন্য, তা খতিয়ে দেখছে পুলিশ। দুই দুষ্কৃতীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার জেরে হিঙ্গলগঞ্জথানার পুলিশ ৫ জনকে আটক করেছে।



















