তৃণমূলের গোষ্ঠী কোন্দলে ফের উত্তেজনা ছড়ালো বাসন্তীতে

তৃণমূলের গোষ্ঠী কোন্দলে ফের উত্তেজনা ছড়ালো বাসন্তীতে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা,৭ই এপ্রিল : লোকসভা ভোটের আগে তৃণমূলের গোষ্ঠী কোন্দলে ফের উত্তেজনা ছড়ালো দক্ষিণ ২৪ পরগনার বাসন্তি এলাকায়। রবিবার সকালে এলাকার যুব তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে মুল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে বাসন্তি থানার কাঠাল বেরিয়া গ্রাম পঞ্চায়েতের জমাদার পাড়ায়। এই ঘটনায় যুব তৃণমূল কংগ্রেসের অন্তত পাঁচ জন গুরুতর জখম হয়েছেন। আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। এই ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বাসন্তি থানার পুলিশ।

https://www.youtube.com/watch?v=YZiW-DeI0t8&feature=youtu.be
রবিবার সকালে এলাকার তৃণমূল নেতা আব্দুল মান্নান গাজী ওরফে মন্টু গাজী ও তার ছেলে রাজা গাজীর নেতৃত্বে এলাকার তৃণমূল কর্মী জলিল জমাদার, নাজিমুল জমাদার ও তাদের সঙ্গীরা মিলে হামলা চালায় জামাত আলী জমাদার , নুর কাসিম জমাদার ও তাদের পরিবারের সদস্যের উপর। ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে ও অভিযোগ। যদিও ঘটনার কথা অস্বীকার করেছেন অভিযুক্ত মূল তৃণমূল নেতৃত্ব।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top