তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে মারধোর করার অভিযোগ যুব তৃণমূল কর্মীর বিরুদ্ধে

তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে মারধোর করার অভিযোগ যুব তৃণমূল কর্মীর বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা,২১ শে অক্টোবর :দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার চুনখালী গ্রাম পঞ্চায়েত এর খাঁ পাড়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য সামির সরদার কে রড ও লাঠি দিয়ে মারধোর করার অভিযোগ যুব তৃণমূল কর্মী মাজেদ মোল্লা ও তার অনুগামীদের বিরুদ্ধে।অভিযোগ আজ সকালে কোটরাখলি বাজার থেকে রেশন ধরে বাইকে চড়ে যখন বাড়ি ফিরছিল তখন মাজেদ মোল্লার নেতৃত্বে কয়েকজন যুব তৃণমূল সমর্থক বাইক থামিয়ে রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধোর করা হয়।পাশাপাশি তাঁর সাথে থাকা সাইফুল লস্কর কে ও মারধোর করা হয়।আহতদের আশঙ্কা জনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।যদিও অভিযোগ অস্বীকার জেলা নেতৃত্বের।দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের বিদ্যুতের কর্মাধক্য জানান পঞ্চায়েত সদস্য আহত হয়েছে।কে বা কারা মেরেছে জানিনা।সে দলের যেই হোক পুলিশকে সঠিক তদন্ত করে করে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেছি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top