তৃণমূলে যোগ দিয়েই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রশ্ন, ময়নায় ৫–৬ মাসের বকেয়ার অভিযোগে অস্বস্তি

তৃণমূলে যোগ দিয়েই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রশ্ন, ময়নায় ৫–৬ মাসের বকেয়ার অভিযোগে অস্বস্তি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েই শাসক শিবিরকে কিছুটা অস্বস্তিতে ফেললেন সদ্য দলবদল করা বিজেপি নেতা চন্দন মণ্ডল। ময়না এলাকায় Lakshmir Bhandar প্রকল্পের ৫ থেকে ৬ মাসের টাকা এখনও বকেয়া রয়েছে বলে প্রকাশ্যে দাবি করেন তিনি। যোগদান মঞ্চে Kunal Ghosh ও Chandrima Bhattacharya-র উপস্থিতিতেই এই মন্তব্য করেন চন্দন, যা ঘিরে জেলাজুড়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।
চন্দন মণ্ডলের বক্তব্য, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অত্যন্ত জনপ্রিয় এবং বহু পরিবারের মাসিক খরচ এই অনুদানের উপর নির্ভরশীল। যাঁদের টাকা বন্ধ ছিল, তাঁরা চরম সমস্যায় পড়েছেন বলেও দাবি করেন তিনি। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী Mamata Banerjee-কে চিঠি লিখেছিলেন বলেও জানান চন্দন। মুখ্যমন্ত্রী দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছিলেন বলে তাঁর দাবি। অনেকেই টাকা পেলেও ময়নার একাংশের মহিলারা এখনও ৫–৬ মাসের বকেয়া পাননি বলে অভিযোগ তুলে দ্রুত টাকা ছাড়ের আবেদন জানান তিনি।
এই মন্তব্যে রাজনৈতিক অস্বস্তি তৈরি হলেও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, কিছু প্রযুক্তিগত কারণে নির্দিষ্ট এলাকা বা বুথে নির্দিষ্ট সময়ে টাকা ঢুকতে দেরি হয়েছে, এর বাইরে বড় কোনও সমস্যা নেই।
মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও স্পষ্ট করেন, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। তাঁর দাবি, প্রকল্পটি সর্বজনীন এবং এতে দলীয় বিভাজনের প্রশ্নই ওঠে না। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, সংশ্লিষ্ট এলাকার উপভোক্তারা সঠিকভাবে ফর্ম পূরণ করেছেন কি না এবং দুয়ারে সরকার শিবিরে অংশ নিয়েছেন কি না। তাঁর কথায়, বাংলার কোনও নারীই বলতে পারবেন না যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোথাও স্থায়ী সমস্যা রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top