তৃণমূলে যোগ দিলেন মুকুল রায়ের শ্যালক সৃজন রায়

তৃণমূলে যোগ দিলেন মুকুল রায়ের শ্যালক সৃজন রায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৩ ফেব্রুয়ারি ২০২১:”বাংলায় সেকুলারিজম প্রতিষ্ঠা করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই” এমনই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের শ্যালক সৃজন রায়।

তৃণমূল ভবনে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর হাত থেকে দলীয় পতাকা হাতে তুলে নিয়ে এই মন্তব্য করেছেন তিনি।সূত্রের খবর, মুকুল রায়ের শ্যালক সৃজন রায়ের বিরুদ্ধে রেল বোর্ডে জায়গা করে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে পুলিশের খাতায় নাম রয়েছে। উল্লেখ্য হাতে দলীয় পতাকা তুলে দেওয়ার পর ব্রাত্য বসু বলেন, “আজ সৃজন রায় তৃণমূলে যোগ দিলেন। এই রায় পদবীটা এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তিনি মুকুল রায়ের শ্যালক।”সৃজন রায় ছাড়াও যোগ দেন কলকাতা হাইকোর্টের আইনজীবী জ্যোতিপ্রকাশ মজুমদার, অভিনেত্রী নীলাঞ্জনা মজুমদার।

আরও পড়ুন…এলআইসি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারি প্রতিবাদে সারা ভারত বীমা কর্মচারী সংগঠন এর প্রতিবাদ বিক্ষোভ

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top