তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে যাক সব্যসাচী : ফিরহাদ হাকিম

তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে যাক সব্যসাচী : ফিরহাদ হাকিম

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা,৮ ই জুলাই :সব্যসাচী যা করছে সেটা কোন দল সহ্য করতে পারবেনা ।দল থেকে এমএলএ থাকবো দল থেকে মেয়র থাকবো আর সেই দলের আমি শৃঙ্খলা মানবো না ।সেই দলের অনুশাসন মানবো না। সেই দলের একতা মানবো না ।এটা নিশ্চিত ভাবে দল বিরোধী কাজ করছে সব্যসাচী। আমাদের কর্মীদের খুন করছে যারা আমাদের কর্মীদের উপর অত্যাচার করছে তারা পশ্চিমবঙ্গে ধর্মনিরপেক্ষতা নষ্ট করছে তাদের সাথে কিসের সৌজন্যতা ।তারা আমাদের প্রধান শত্রু তারা ভারতবর্ষের শত্রু ,যারা গান্ধীজীর হত্যার করেছিল তাদের সাথে কিসের বন্ধুত্ব। তাই তার উচিত ছিল দল ছেড়ে এসব করা । পরবর্তী প্রজন্মে নইলে তাকে মীরজাফর বলে ডাকবে। ইতিমধ্যেই শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান কে দিয়ে দিয়েছি রিপোর্ট। দল সিদ্ধান্ত নেবে কি করবে ,কিন্তু আমার মতামত সে তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে যাক সব্যসাচী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top