তৃণমূল কংগ্রেস নেতার দোকানে বোমবাজি

তৃণমূল কংগ্রেস নেতার দোকানে বোমবাজি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদাতা,মুর্শিদাবাদ,৩১ শে জানুয়ারি : কান্দি শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পুরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলের স্বামী গৌরাঙ্গ গোপাল সাহার দোকানে বোম মেরে গেটের একাংশ উড়িয়ে দিল দুস্কৃতিরা। কান্দি বাজারের প্রাণ কেন্দ্রে বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত শহরের বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ। দুস্কৃতিদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তারের চেষ্টার পাশাপাশি ঘটনাস্থল থেকে বিস্ফোরকের নমুনা সংগ্রহ করেছে পুলিশ। সামনেই কান্দি পৌরসভা নির্বাচন। দিন ঘোষোনা না হলেও রাজনৈতিক দল গুলি জোর কদমে শুরু করেছে ভোটের প্রচার সহ ভোটে লরার জন্য রাজনৈতিক কাজকর্ম। এই সময় তৃণমূল কংগ্রেস নেতার দোকানে বোমা বিস্ফোরণের ঘটনায় রাজনৈতিক পারদ চড়েছে।
বৃহস্পতিবার মধ্যরাতে বোমাবিস্ফোরণে আওয়াজে কেঁপে ওঠে এলাকা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গেলেও দুস্কৃতিরা চম্পট দেয়। সকালে ফের পুলিশ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে। জিঞ্জাসাবাদ চালায় এলাকায়। তৃণমূল নেতৃত্ব সহ শহরের বসিন্দা সকলের দাবি অবিলম্বে গ্রেপ্তার করা হোক দুস্কৃতিদের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top