তৃণমূল কংগ্রেস প্রার্থী দশরথ তিরকী চা বলয়ে প্রচার সারলেন

তৃণমূল কংগ্রেস প্রার্থী দশরথ তিরকী চা বলয়ে প্রচার সারলেন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার,৩১ শে মার্চ : আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দশরথ তিরকী চা বলয়ে প্রচার সারলেন । শনিবার আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে চুয়াপাড়া, রাধারাণী, সেণ্ট্রাল ডুয়ার্স, পানা চা বাগানে প্রচার করেন দশরথ তিরকী। চা বাগানে কর্মরত শ্রমিকদের সাথে কথা বলেন তিনি। চা বলয়ের শ্রমিক মহল্লাতে কিছু ছোটো ছোটো সভা করেন তিনি । তার সামনে চা বাগানের শ্রমিকরা নিজেদের বিভিন্ন সমস‍্যা ও অভাব অভিযোগ তুলে ধরেন । চা বলয়ের মূলতঃ পানীয় জলের সমস‍্যা তুলে ধরেন শ্রমিকরা । দশরথ তিরকে জানান ১৮ কোটি টাকার একটি পানীয় জলের প্রকল্প সেণ্ট্রাল ডুয়ার্স চা বাগানে অনুমোদন হয়ে গিয়েছে । তিনি জানান ভোটের পরে আবার আসবেন এই এলাকায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top