তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টা,অভিযুক্তকে গণধোলাই স্থানীয়দের

তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টা,অভিযুক্তকে গণধোলাই স্থানীয়দের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা,১৬ ই অক্টোবর: ভাঙড়ের সাতুলিয়া বাজারে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টা। আক্রান্তের নাম মনিরুল ইসলাম বিশ্বাস। অভিযুক্ত বাকিবুল্লা মোল্লাকে এলাকার লোক ধরে গণধোলাই দেয়।কাশিপুর থানার পুলিশ এসে দুজনকেই আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অভিযুক্ত বাকিবুল্লাকে আশঙ্কা জনক অবস্থায় কলকাতা চিত্তরঞ্জন হসপিটালে রেফার করা হয়েছে। কি কারণে এই ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top