
হুগলি : হুগলির গুড়াপে তৃণমূল কর্মীদের বাস থেকে নামিয়ে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বাস, গাড়ি ভাঙচুর। প্রতিবাদে পথ অবরোধ, পুলিশকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। বাঁকুড়া থেকে ধর্মতলায় একুশের সমাবেশে যোগ দিতে আসছিলেন তৃণমূল কর্ম-সমর্থকরা। অভিযোগ, গুড়াপে ২ নম্বর জাতীয় সড়কে তাঁদের বাস আটকান বিজেপি কর্মীরা।



















