
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা,২২ শে অক্টোবর :এক তৃণমূল কর্মী বাড়ি ফেরার সময় পেছন থেকে অ্যাসিড হামলা করা হয় ।অল্পের জন্য রক্ষা পান তিনি। অভিযোগের তীর বিজেপীর দিকে। ঘটনাটি ঘটেছে সল্টলেকের দত্তাবাদে। ঘটনার তদন্ত শুরু করেছে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ।অভিযুক্তর নাম অর্জুন মন্ডল,টোটন চক্রবর্তী,ভোলা সরদার ও বকুল পুরকাইত।অভিযোগ অস্বীকার স্থানীয় বিজেপি নেতা। তিনি জানান তৃণমূলের গোষ্ঠী কোন্দল জেরেই এই ঘটনা।


















