
নিজস্ব সংবাদদাতা,নদীয়া , ৩১ শে মে: তৃণমূল কর্মী ও তার ছেলে কে মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়া নবদ্বীপ থানার নবদ্বীপ ঘাট বাস স্ট্যান্ড সংলগ্ন সরকারি শৌচাগারে। নবদ্বীপ পঞ্চায়েত সমিতি পরিচালিত সরকারি শৌচাগারের দেখভালের দায়িত্ব ছিল ভজন দেবনাথ নামে এক তৃণমূল সমর্থক ও তার ছেলে। হঠাৎই ১০ থেকে ১২ জন যুবক চড়াও হয় সরকারি শৌচাগারে। তারা সকলেই বিজেপি কর্মী বলে পরিচিত। উত্তেজিত যুবকরা প্রথমে ভাঙচুর করে শৌচাগারে রাখার চেয়ার টেবিল। এলোপাথাড়ি ভাবে মারধর করা হয় ভজন দেবনাথ ও তার ছেলেকে। আহত অবস্থায় ভজন দেব নাথ কে নিয়ে যাওয়া হয় স্থানীয় মহেশগঞ্জ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। এমন কি ভজন দেবনাথ এর ছেলের গলার চেন ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে নবদ্বীপ থানার পুলিশ। যারা এমন কাণ্ড ঘটিয়েছে তারা সকলেই বিজেপি সমর্থক বলে জানিয়েছেন ভজন দেবনাথ।



















