
নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ২৬ এপ্রিল, রাজ্য বিজেপির নির্দেশে রবিবার সকাল থেকে বীরভূম জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডল-এর উদ্যোগে শুরু হয় তৃণমূলের চাল দুর্নীতি নিয়ে বিক্ষোভ। তবে এই বিক্ষোভ কোথাও কোনো রকম জমায়েত বা লকডাউন এর আইন ভেঙে নয়। বরং বিজেপি কর্মীরা নিজ নিজ বাড়িতে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে শুরু করে। যেসকল প্ল্যাকার্ডে তৃণমূলের দুর্নীতি ফুটে ওঠে।
অন্যদিকে একই ভাবে বিক্ষোভ চলে জেলার অন্যান্য জায়গাতেও। আর এমন পরিস্থিতিতে অর্থাৎ করোনা আবহে যখনদীন দরিদ্র মানুষেরা না খেতে পেয়ে অসহায় ভাবে দিন কাটাচ্ছেন তখন তৃণমূল চাল নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ বিজেপির। বিজেপির বীরভূম জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল জানান, আগামী দিনে যদি এই অভিযোগের নিষ্পত্তি না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে বিজেপি।অন্যদিকে কেন্দ্রের চালের বিষয়ে বীরভূম জেলা বিজেপির সভাপতি জানান, কেন্দ্র উৎকৃষ্টমানের চাল পাঠায় রাজ্যের জন্য। কিন্তু তৃণমূল নেতারা সেই চাল পরিবর্তন করে নিজেদের পকেটে ভরে নাই।



















