
নিজস্ব সংবাদদাতা,নদীয়া, ২৫ শে মে : বিজেপির বিজয় মিছিলের যোগ দেওয়ায় তৃণমূল ছেড়ে বিজেপি তে যোগ দেওয়া যুবকের খুনের ঘটনায় উত্তেজনা নদীয়ার চাকদহে।মৃত বিজেপি কর্মীর নাম সন্তু ঘোষ।সূত্রের খবর,চাকদহ পুরসভার 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সন্তু ঘোষ সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিল।অভিযোগ,বৃহস্পতিবার রানাঘাট লোকসভায় বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার জয়লাভ করার পর চাকদহ এলাকায় বিজেপির বিজয় মিছিল অংশ গ্রহন করেছিল সন্তু।অভিযোগ,সেই অপরাধেই শুক্রবার রাতে সন্তুকে 19 নম্বর ওয়ার্ডের তপবন এলাকায় তাকে লক্ষ করে গুলি ছোড়ে দুস্কৃতিরা।পরে তাকে চাকদহ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে চাকদহ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করেছে চাকদহ থানার পুলিশ।ঘটনার তদন্ত শুরু হয়েছে।



















