
নিজস্ব সংবাদদাতা,বীরভূম,৮ ই এপ্রিল ; কেষ্টর সভা থেকে ফেরার পথে তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে বোমা ।গতকাল দুবরাজপুর ব্লকের চিনপাই গ্রামে আয়োজিত অনুব্রত মন্ডলের সভা থেকে ফেরার পথে তৃণমূল নেতার গাড়িকে লক্ষ্য করে পরপর দুটি বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। বোমার আঘাতে গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে, গাড়ির কাঁচ লাগানো থাকার কারণ কেউ আহত হয়নি। তবে এমন ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায়।
চিনপাই থেকে ফেরার পথে মেটেগ্রাম থেকে আমুড়ি যাবার রাস্তায় তার গাড়ির উপর চড়াও হয় দুষ্কৃতীরা। তৃণমূল নেতা কাশেমুল হক গাড়িতে করে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় চড়াও হয় দুষ্কৃতীরা। তার গাড়ি লক্ষ্য করে দুটি বোমা ছোঁড়া হয়। প্রথম বোমাটি কোনরকম লক্ষ্যভেদ হয়ে যায় কিন্তু দ্বিতীয় বোমাটি সরাসরি গাড়ির কাঁচে লাগে। সঙ্গে সঙ্গে ভেঙে যায় গাড়ির কাঁচ, ক্ষতি হয়েছে গাড়ির বেশ কিছু অংশও।
তৃণমূল ওই নেতা কাশেমুল হকের বাড়ি বীরভূমের লোবা গ্রাম পঞ্চায়েতের আমুড়ি গ্রামে। তিনি দুবরাজপুর ব্লকের পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ এবং দুবরাজপুর ব্লকের যুব তৃণমূল নেতা।
গতকাল চিনপাই থেকে নিজের গ্রাম দুষ্কৃতী হামলা। বোমা নিক্ষেপের বিষয়ে তদন্তে নেমেছে দুবরাজপুর থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে কে বা কারা এই হামলার সাথে যুক্ত।



















