তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের রস্তানপুর গ্রাম

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের রস্তানপুর গ্রাম

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ৯ ডিসেম্বর, গতকাল এই গ্রামেই ছিল নবান্ন উৎসব। অনুষ্ঠানকে ঘিরে তৃণমূল-বিজেপি দুই পক্ষের সংঘর্ষ বাঁধে দুই পক্ষের মধ্যে। ভাঙচুর করা হয় এক বিজেপি কর্মীর বাড়িতে ও মোটরবাইকে। পাল্টা তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। দুই পক্ষের মধ্যে চলে বোমাবাজি।

গতকাল রাত্রে আটটা নাগাদ এই সংঘর্ষ বাধে। অভিযোগ বিজেপির এক কর্মীর বাড়িতে বাইরে থেকে এসেছিল তার আত্মীয়।সেই আত্মীয় কে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়, মারধর করা হয় সেই আত্মীয়কে। এবং তখনই সদলবলে এসে বাড়ি ভাঙচুর করে তৃণমূল কর্মীরা মারধর করা হয় বাড়ির অন্যান্য সদস্যদের। পাল্টা তৃণমূলের অভিযোগ বিজেপি কর্মীরা অতর্কিতে তাদের ওপর হামলা চালিয়েছে মারধর করা হয়েছে।

এই ঘটনায় দুই পক্ষের আট জন আহত হয়েছে। ঘটনার খবর পেয়ে রাতেই গ্রামে পৌঁছায় সিউড়ি থানার পুলিশ পুলিশ এলে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। আহত সকলকেই সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন করে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণেই গ্রামে আজও রয়েছে পুলিশি টহলদারি। পাশাপাশি বাড়ি ভাঙচুর, বোমাবাজি ও মারধরের ঘটনায় দুই পক্ষের আটজনকে আটক করে সিউড়ি থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top