তৃতীয় দিনেও চৈতন্যপুর বিএড কলেজের শিক্ষকদের অনশন অনড়

তৃতীয় দিনেও চৈতন্যপুর বিএড কলেজের শিক্ষকদের অনশন অনড়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৭মে ২০২১ পূর্ব মেদিনীপুর: কলেজ কর্তৃপক্ষের আচরনে ক্ষোভ প্রকাশ কলেজের বিএড বিভাগের অধ্যাপকদের। পূর্ব প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও কলেজের অধ্যাপকদের রুম থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল।

কলেজ কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে বসতে চাইলে তাঁর বিনিময়ে আটজন ফুলটাইম অধ্যাপকদের ৮ মাস ও তিনজন পার্ট টাইম অধ্যাপকদের ৬ মাসের বেতন আটকে দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি লক ডাউনের সময় থেকে অশ্লীল ভাষায় গালি গালাজ করে, কলেজ থেকে বের করে দেওয়ার মতো চক্রান্ত করে বলে অভিযোগ কলেজের শিক্ষকদের। ফেব্রুয়ারি মাস থেকে কলেজে ঢুকতে দেওয়া হয়নি, সে কারনে গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়, এবং অনলাইন ক্লাসও নিতে দেওয়া হয়নি এমন টাই অভিযোগ কলেজের পার্শ্ব শিক্ষকদের। মে মাসের ৫ তারিখ থেকে অনশনে বসলেও কলেজ কর্তৃপক্ষ কোনোরুপ সহযোগীতা করেনি বলে অভিযোগ। বৃহস্পতিবার খবরের জেরে শুক্রবার সকালেই উপস্থিত হন পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষা স্থায়ী সমিতির সদস্য মিলন পাত্র, স্থানীয় চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তপন মান্না, সুতাহাটা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তাপস মাইতি, শিক্ষক নেতা রঞ্জিত দাস, তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতৃত্ব অশোক মিশ্র সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা জানালেন আমরা বিডিও সাথে কথা বলে উভয় পক্ষকে নিয়ে আলোচনা করে আমরা সমস্যা মেটাতে চাই। আমরা সকলে অনশনরত অধ্যাপকদের সঙ্গে রয়েছি।

আরও পড়ুন….মায়ের করোনা পজেটিভ,ফেলে রেখে বেপাত্তা ছেলে ও পরিবার

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top