তৃতীয়বারের জন্য রাজ্যে সরকার গঠনের পরই ৩০ জন অস্থায়ী কর্মীকে ছাঁটাই করল কালিয়াগঞ্জ পুর প্রশাসন

তৃতীয়বারের জন্য রাজ্যে সরকার গঠনের পরই ৩০ জন অস্থায়ী কর্মীকে ছাঁটাই করল কালিয়াগঞ্জ পুর প্রশাসন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৬ মে ২০২১ উত্তর দিনাজপুর: তৃতীয়বারের জন্য রাজ্যে সরকার গঠনের পরই ৩০ জন অস্থায়ী কর্মীকে ছাঁটাই করল কালিয়াগঞ্জ পুর প্রশাসন। বিগত একবছর আগেই শেষ হয়ে যায় তৃনমূল কংগ্রেস পরিচালিত কালিয়াগঞ্জ পুর বোর্ডের মেয়াদ।

রাজ্য সরকার পুরসভার চেয়ারম্যান তথা তৃনমূল নেতা কার্তিক পালকে পুর প্রশাসক হিসেবে নিয়োগ করে। কার্তিক বাবু চেয়ারম্যান থাকাকালীন বেশকিছু যুবককে পুরসভার অস্থায়ী কর্মী হিসেবে কাজে নিয়োগ করেছিলেন। এইসব অস্থায়ী কর্মীরা পুরসভার অধীনে থাকা শ্মশানঘাট, পার্ক, অনুষ্ঠান ভবন সহ বিভিন্ন জায়গায় কর্মরত ছিলেন। এদিকে পুর প্রশাসক তথা কালিয়াগঞ্জ শহর তৃনমূল কংগ্রেস সভাপতি কার্তিক পাল বিজেপিতে যোগদান করায় তাঁকে পুর প্রশাসকের পদ থেকে সরিয়ে দেয় রাজ্য প্রশাসন। শচীন সিংহ রায় নামে একজনকে কালিয়াগঞ্জ পুরসভার পুর প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়। নতুন করে কয়েকজনকে পুরবোর্ডের সদস্য মনোনীত করা হয়। সেই পুরবোর্ড পূর্বতন চেয়ারম্যান তথা বর্তমান বিজেপি নেতা কার্তিক পালের নিয়োগ করা ৩০ জন অস্থায়ী কর্মীকে ছাঁটাই করে দেয়। গত ৪ মে পুরবোর্ডের কার্যকরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন কালিয়াগঞ্জ পুরসভার কার্যনির্বাহী আধিকারিক আশুতোষ বিশ্বাস। আচমকা কাজ থেকে ছাঁটাই হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন কালিয়াগঞ্জ পুরসভার ৩০ জন অস্থায়ী কর্মী। যদিও এই কর্মী ছাঁটাইয়ের ঘটনা কার্তিক পালের বিজেপিতে যোগদান এবং কালিয়াগঞ্জ বিধানসভায় ভোটে তৃনমূল কংগ্রেসের হারের বদলা হিসেবেই দেখছে কালিয়াগঞ্জ শহরের রাজনৈতিক মহল।

আরো পড়ুন….রাজ্যে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ার সত্তেও মানুষ আজও অসচেতন, মাক্স পড়ে রইল থুতনিতেই

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top