তৃনমুল কর্মীর ধানের বিচ তোলা জমিতে বিষ দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে

তৃনমুল কর্মীর ধানের বিচ তোলা জমিতে বিষ দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর,১০ ই জুলাই :তৃনমুল কর্মীর ধানের বিচ তোলা জমিতে বিষ দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নং ব্লকের কুঁয়াপুর ৪ নং গ্রাম পঞ্চায়েতের বড়বালা গ্রামের। ওই গ্রামের চাষী মন্টু মাল এর ধানের তোলা জমিতে জঙ্গল সাফ নামের কীটনাশক দেওয়ার অভিযোগ। মন্টু মালের দাবী তিনি তৃনমুলের একজন সক্রিয় কর্মী হওয়ায় এই ঘটনা। তিনি এও বলেন লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই নানাভাবে হুমকি দেওয়া হয় তাকে, একবার মারধরও করা হয়। এমনকি চাষের মরসুমে মজুর বন্ধ করে দেওয়া হয়, আর তারপরই জমিতে বিষ দেওয়ার ঘটনা। জমির ধান বিচের তোলা শুকিয়ে যাচ্ছে নজরে আসে। এতে সরাসরি বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তিনি। ঘটনায় প্রশাসনে লিখিত অভিযোগও দায়ের করেছেন বলে জানান। ঘটনার কথা স্বীকার করেছেন ওই পঞ্চায়েতের প্রধান শঙ্কর চক্রবর্তী। যদিও বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। কোনও কারনে জমির বিচ তোলা নষ্ট হতে পারে আর সেটাকে রাজনীতির রং দিয়ে বিজেপির ঘাড়ে চাপাচ্ছে। বিজেপির এরকম ঘৃন্য কাজ করে না। এই ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তেজনার আশঙ্কা চন্দ্রকোনার বড়বালা গ্রামে*।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top