
নিজস্ব সংবাদদাতা,অশোকনগর,১২ ই জুলাই :তৃনমূলের ব্যানার ছেড়া নিয়ে উত্তেজনা,অভিযোগ বিজেপির দিকে,পাল্টা তৃনমূলের গোষ্ঠী কোন্দল বলেই এই ঘটনা দাবি বিজেপির।
তৃনমূলের ২১ জুলাইয়ে ধর্মতলা অভিযান ঘীরে অশোকনগর ১১ নম্বর ওয়ার্ডের কাঁটা বটতলা এলাকায় তৃণমূলের ব্যানার ছেড়া নিয়ে উত্তেজনা।ঘটনাটি বৃহস্পতিবার গভীর রাতে।শুক্রবার সকালে ১১ নম্বর ওয়ার্ডের কয়েকজন বাসিন্দার হটাৎ নজরে আসেন ব্যানারে তৃনমূল সুপ্রিমোর মাথার উপরে ছেড়া।খবর ছড়িয়ে পরে গোটা এলাকায়। তৃনমূলের স্থানীয় নেতৃত্ব খবর পেয়ে ছুটে আসে।অভিযোগের তীর বিজেপির দিকে। তৃনমূলের দাবি, এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্য বিজেপি গোটা রাজ্যের পাশাপাশি অশোকনগর এলাকায় তৃনমূলের ২১ শে জুলাইয়ের ব্যানার ছিঁড়ে তৃনমূলকে হেও করবার চেষ্টা করছেন। পাল্টা বিজেপির দাবি তৃনমূলের নিজেদের গোষ্ঠী কোন্দলের ফলেই এই ঘটনা। মিথ্যে অভিযোগ দিয়ে বিজেপির উপর দোষ চাপানোর চেষ্টা করছে তৃণমূল।



















