ত্রাণ থেকে বঞ্চিত ক্ষতিগ্রস্তরা

ত্রাণ থেকে বঞ্চিত ক্ষতিগ্রস্তরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,আসানসোল,জামুরিয়া:-আমফান ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্তদের জন্য রাজ্য সরকার সাহায্য ঘোষণা করেছেন। কিন্তু জামুরিয়া থানার অন্তর্গত ডোবরানা গ্রাম পঞ্চায়েতের ভসকা ধাওড়ার বাসিন্দা রাজু ডোমের বিধ্বস্ত ঘূর্ণিঝড়ে বাড়ির টালির চাল সমেত অর্ধেক বাড়ি পড়ে যায়। এর ফলে এই বর্ষাকালে বৃষ্টি মাথায় নিয়ে ওই বাড়িতে একাই রয়েছেন তিনি। প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন প্রকার তাকে সাহায্য করা হয়নি বলে অভিযোগ রাজু ডোমের ।এমনকি ক্ষতিগ্রস্তদের জন্য যে ট্রিপল দেওয়ার কথা ছিল প্রশাসনের সেটা থেকেও বঞ্চিত। তিনি আরো জানান বছর খানেক ধরে তার বাড়ি জরাজীর্ণ অবস্থায় ছিল। কিন্তু আমফান ঝড়ে পুরোপুরি ক্ষতিগ্রস্ত করে দেয় বাড়িটিকে। ঘরের যত্রতত্র জলে ভিজে নষ্ট হয়ে রয়েছে জামাকাপড় , গুরুত্বপূর্ণ নথি। অবশিষ্টাংশ বাড়িটি বিপদজনক অবস্থায় থাকায় যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। রাজু ডোম জানান প্রশাসনের বিভিন্ন দপ্তরের কড়া নাড়লেও সাড়া দেয়নি কেউ। তাই একপ্রকার জীবনের ঝুঁকি নিয়ে মাথায় বরষার জল নিয়ে কোনোভাবে বেঁচে আছেন তিনি। এই বিষয় নিয়ে জামুড়িয়ার ভিডিও কৃষানু রায় কে প্রশ্ন করা হলে তিনি জানান পঞ্চায়েত এর পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের নামের তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই তালিকায় রাজু ডমের নাম নেই। কিভাবে তার নাম বাদ গেল তদন্ত করে দেখছেন তিনি। তবে আজকের মধ্যে বিশেষ দল পাঠিয়ে এই ব্যাপারটি তদন্ত করা হবে। আপাতত ভাবে তাকে ত্রিপল এবং ত্রাণ সামগ্রী দেওয়ার ব্যবস্থা করা হচ্ছ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top