থানার পাশেই দুষ্কৃতীদের তাণ্ডবে খোয়া গেল মন্দিরের সামগ্রী

থানার পাশেই দুষ্কৃতীদের তাণ্ডবে খোয়া গেল মন্দিরের সামগ্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৫ফেব্রুয়ারি ২০২১দুর্গাপুর :থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে দুষ্কৃতী তান্ডব। খোওয়া গেল লক্ষাধিক টাকার সামগ্রী।

ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বিধাননগর ফাঁড়ির কিছুটা দূরে কালি মন্দিরে। দুষ্কৃতীরা মন্দিরে ঢুকে বিগ্রহের সোনার গয়না এবং প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা এমনই অভিযোগ উঠেছে। সোমবার সকালে মন্দির খুললে এসে সেবাইত দেখতে পায় মন্দিরের ভেতর সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিধাননগর ফাঁড়ির পুলিশ এবং তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

আরও পড়ুন…বাড়ি থেকে দূরে ঝোপের মধ্যে থেকে উদ্ধার সিপিএম নেতার মৃতদেহ

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top