নিজস্ব সংবাদদাতা,নদীয়া ,৪ ঠা এপ্রিল :থানা থেকে ২০০ মিটার দূরে পরপর দুটি স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদীয়ায় গাংনাপুরে।ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবীতে গাংনাপুরে থানার সামনে অবস্থান করে বিক্ষোভ দেখায় ছাত্ররা।প্রায় দেড় ঘন্টা বিক্ষোভ চলার পর পুলিশ দ্রুত দোষীদের গ্রেফতারের প্রতিশ্রুতি দিলে অবস্থান বিক্ষোভ তুলে নেয় ছাত্ররা।সূত্রের খবর,নদীয়ার গাংনাপুর থানা সংলগ্ন একটি উচ্চ মাধ্যমিক স্কুল ও একটি প্রাইমারী স্কুলে বুধবার রাতে চুরির ঘটনা ঘটে।অভিযোগ,বৃহস্পতিবার সকালে স্কুল খোলার পর চুরির ঘটনা সামনে এলে স্কুল চত্বরে চাঞ্চল্য ছড়ায়।স্কুল কতৃপক্ষের অভিযোগ,চোরেরা স্কুলের অফিস ঘরের আলমারির তালা ভেঙে বেশ কয়েক হাজার টাকা নগদ ও নথি পত্র নিয়ে চম্পট দিয়েছে।অভিযোগ,থানা থেকে মাত্র 200 মিটার দূরে অবস্থিত এই স্কুলে এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে।কিন্তু কখনোই পুলিশ চরেদের কখনোই ধরতে পারেনি বলে অভিযোগ।আর বৃহস্পতিবার আবার চুরির ঘটনা ঘটায় স্কুলের ছাত্রদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।এবং ছাত্ররা গাংনাপুর থানার সামনে অবস্থান বিক্ষোভ করে।ছাত্রদের দাবি অবিলম্বে দোষীদের গ্রেফতার করুক পুলিশ,নইলে পরবর্তী দিনে আবার বিক্ষোভ সমাবেশ করবে ছাত্ররা।ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ ও স্কুল কতৃপক্ষের প্রাথমিক অনুমান চুরির ঘটনায় স্থানীয় দুষ্কৃতীদের হাত থাকতে পারে।সমস্ত দিক খতিয়ে দেখছে গাংনাপুর থানার পুলিশ।
থানা থেকে ২০০ মিটার দূরে পরপর দুটি স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য
থানা থেকে ২০০ মিটার দূরে পরপর দুটি স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















