নিজস্ব সংবাদদাতা,জামুড়িয়া,৬ ই এপ্রিল :জামুড়িয়ার ইকড়া শিল্প তালুকের মন্ডল পুর জাদু ডাঙ্গা অঞ্চলে এক থার্মোকলের গুদামে আগুন লাগায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় ।শনিবার সকাল সাড়ে 11 টা নাগাদ কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে এলাকায়। বিষয়টি স্থানীয়রা লক্ষ্য করে ওই থারমো কল কারখানায় আগুন লাগার বিষয়টি লক্ষ্য করে। কারখানায় থাকা শ্রমিকেরা বিষয়টি লক্ষ্য করে আগুন নেভাতে তৎপর হয়। যদিও তার আগেই অত্যন্ত জলন শীল থারমোকলের বেশ কিছু অংশ জ্বলতে শুরু করে নিমেষেই আগুন ছড়িয়ে আয়ত্তের বাইরে চলে যায় আগুন। কারখানার শ্রমিকেরা প্রাণপণ চেষ্টা চালালেও কারখানায় মজুত থাকা পরিতক্ত থারমোকল পুড়ে ছাই হয় মুহূর্তে ।
এর জেরে কারখানার বিস্তীর্ণ অংশের সেড ভয়াবহ আগুনে ধসে যায়। দমকল বিভাগে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে নিভে যাওয়া আগুনের চারপাশে জল ছড়িয়ে স্বাভাবিক করে পরিস্থিতি। দমকল ও স্থানীয়দের কাছে জানা যায় যে শটসার্কিট জেরে এই ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এদিনের এই আগুন লাগার ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হতে হয়েছে । এদিনের এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় তৃণমূল ব্লক সভাপতি সাধন রায় জানান।
থার্মোকলের গুদামে আগুন লাগায় চাঞ্চল্য
থার্মোকলের গুদামে আগুন লাগায় চাঞ্চল্য
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















