নিজস্ব সংবাদদাতা ৩০ এপ্রিল ২০২১ দক্ষিণ দমদম পৌরসভার পক্ষ থেকে আগামী সোমবার থেকে জরুরী পরিষেবা ছাড়া সমস্ত দোকান নাগেরবাজার থেকে শুরু করে যে কটি বাজার আছে সেই বাজার গুলি সপ্তাহে তিন দিন সোমবার, বুধবার এবং শুক্রবার সম্পূর্ণ বন্ধের নির্দেশ পৌরসভা পক্ষ থেকে।

দমদম থানা এবং লেকটাউন থানার সাথে বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেভাবে দক্ষিণ দমদম এলাকায় করোনার প্রকোপ বাড়ছে সেই কারণে উদ্যোগী হল দক্ষিণ দমদম পৌরসভা ।পৌরসভার পক্ষ থেকে শুক্রবার নাগেরবাজার এলাকা ও বাজার ঘুরে দেখলো পৌরসভার আধিকারিকরা সেখানে দেখা গেল মানুষজন মাস্ক ব্যবহার করছে না যদিও ব্যবহার করছে সেটা থুতনিতে ঝুলছে পৌরসভার প্রশাসক পাঁচু রায় জানিয়েছেন দক্ষিণ দমদম পৌরসভার পক্ষ থেকে লেক টাউন থানা এবং দমদম থানার পুলিশের সাথে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।সাধারণ মানুষের অবশ্য দাবী সম্পূর্ণ লকডাউন করা উচিত লকডাউন ছাড়া করোনার প্রভাব আটকানো যাবে না তবে যারা ব্যবসা করে খাচ্ছে তাদের কথা ভাবা উচিত।
আরও পড়ুন…নিখোঁজ হওয়া তিন জন মহিলাকে উদ্ধার করল লেকটাউন থানার পুলিশ



















